বাঁশখালীতে কদম রসুল হামেদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে আওয়ামীলীগ নেতাকে সভাপতি বানানোর অভিযোগ

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল হামেদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে মোহাম্মদ কাদের নামের এক ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনীত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। খোঁজ নিয়ে জানা গেছে, কাদের নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং বাঁশখালীর প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ কবির লিটনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
৫ আগস্ট ২০২৪ এ পট পরিবর্তনের পর কদমরসুল হামেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হকের অনৈতিক সহযোগিতায় হঠাৎ করে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি পদে আসীন হয়। জানা যায় মোহাম্মদ কাদের এর ভাই মোহাম্মদ মোতালেব উক্ত মাদ্রাসার শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত, তারই প্রত্যক্ষ মদদে উক্ত মাদ্রাসার সুপার মোহাম্মদ কাদেরকে সভাপতি হিসেবে নাম প্রস্তাবে বাধ্য হয়েছে।
প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তাদের বিরুদ্ধে সাধারণ জনগণ, শিক্ষার্থী এবং অভিভাবকরা সরাসরি প্রতিবাদ করতে না পারলেও নীরব ক্ষোভ রয়েছে তাদের মাঝে।
প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলেও তাদের পরিবারের একছত্র অধিপত্য অনিয়মিত পাঠদানে শিক্ষার্থীরা এখন এই প্রতিষ্ঠান বিমুখ।
অভিভাবকদের দাবি বিগত দিনে যারা জুলুম এবং অনিয়মের সাথে যুক্ত ছিলো তাদের একছত্র অধিপত্য থেকে এই প্রতিষ্ঠানটিকে উদ্ধার করে একজন সৎ ও যোগ্য ব্যক্তির হাতে প্রতিষ্ঠানটির দায়িত্ব দেওয়া হোক।






