বাঁশখালীতে এতিম গরীব শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

বাঁশখালীতে এতিম গরীব শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে বাঁশখালী উপজেলার পশ্চিম মিনজিরিতলা আশিঘরপাড়া হামিউস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদরাসার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল ও এতিম গরীব ও মিসকিন ছাত্রছাত্রীদের মাঝে এসব ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এ-উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
মাদ্রাসার পরিচালক মাওলানা জমির উদ্দিন।
বক্তব্য রাখেন, মনকিচর এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ আনিসুর রহমান বিন আবু বকর, প্রবাসী মাওলানা জমির উদ্দিন, মুফতি আবদুল হামিদ, ইউপি সদস্য মাওলানা সৈয়দুল আলম, হাফেজ জাফর আহমদ সাদেকি প্রমুখ।
অনুষ্ঠানে ১৫ ছাত্র এতিম মিসকিন ছাত্র ছাত্রীকে বস্ত্র বিতরণ এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মেখল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মিনজিরিতলা হামিউস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি মুজিবুর রহমানের আর্থিক সহায়তায় প্রতি বছরের মত এবারও এসব সামগ্রি প্রদান করা হয়েছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে মাওলানা হাফেজ আনিসুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।






