বাঁশখালীতে একযোগে ১৩ আসামি গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

বাঁশখালীতে মাদক ও অনলাইন জুয়া দমনে পুলিশের বিশেষ অভিযানে একযোগে ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হকের নেতৃত্বে উপজেলার চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, জনবহুল স্থান এবং অপরাধপ্রবণ পয়েন্টে একযোগে বিশেষ অভিযানে এসব জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাদক মামলায় বাঁশখালী উপজেলার উত্তর চাম্বল মিঠাপাড়া এলাকার মো. আব্দুল কাদের (৪২), পিতা-মৃত আব্দুল মজিদকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাণীগ্রাম নতুনপাড়া এলাকার মো. আলাউদ্দিন (৪৫), পিতা-মৃত মনির হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও ۲۰۰ টাকা অর্থদণ্ড; শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জালিয়াখালী বাজার এলাকার মো. আজিজ (২০), পিতা-আবুল কাসেমকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার নুরুল আমিন (৪৪), পিতা-মৃত খুইল্যা মিয়াকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; একই ঠিকানার মো. আবুল বশর (২৯), পিতা-মো. নুরুচ্ছফাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জালিয়াখালী বাজার এলাকার মো. ছাবের আহমদ (৩৪), পিতা-মৃত মো. ইউসুফকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে অনলাইন জুয়ার মামলায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের মো. দিদারুল আলম (২২), পিতা-মো. বদিউল আলমকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড; আব্দুল গফুর (৩০), পিতা-মৃত বদি আলমকে ২ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; আজগর হোসেন (৩২), পিতা-হাছান আহমদকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; আব্দুল জব্বার (৫৫), পিতা-মৃত নজির আহমদকে ২ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; সাহাব উদ্দিন (৩০), পিতা-মীর কাশেমকে ২ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; মনছুরুল হক (৪০), পিতা-মৃত বদি আলমকে ২ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; মো. মোজাফফর আহমদ (৪২), পিতা-মৃত আব্দুর রহমানকে ২ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশের গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়ার সাথে জড়িত ব্যক্তি এবং প্রকাশ্যে জুয়া খেলায় সম্পৃক্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং অনলাইন জুয়া ও জুয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া যায়।
অভিযান চলাকালে পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে অপরাধীদের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় জনসাধারণ পুলিশের এমন কঠোর ও তাৎক্ষণিক অভিযানের প্রশংসা করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে বাঁশখালী থানা-পুলিশের ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ ও ভূয়সী প্রশংসা করেন।
বাঁশখালী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়া নির্মূলের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের এই অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ামুক্ত রাখতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাঁশখালী থানা-পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি অপরাধ দমনে জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।






