প্রান্তিক চিকিৎসকদের দক্ষতা বাড়াতে চকরিয়া জমজম হাসপাতালের ব্যতিক্রমী কর্মশালা

দেশের প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান বিনিময়ের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা করেছে জমজম ট্রমা সেন্টার।
২৭ এপ্রিল (সোমবার) সকাল ১০টায় দক্ষিণ চট্টগ্রামের সনামধন্য প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় চিকিৎসা সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিল “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা”।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মিসকাত উদ্দিন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. হেনরিয়েটা গোমেজ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. অনিক সরকার পলাশ এবং অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ডা. মোঃ বাবর আলী। গাইনি বিশেষজ্ঞ ডা: নাসিমা আক্তার, ডা: জিএম রুকন উদ্দিন, পল্লী চিকিৎসক সমিতির সভাপতি খায়রুল আনাম।
আয়োজকরা জানান, প্রান্তিক পর্যায়ে কর্মরত চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই কর্মশালাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
দেশের স্বাস্থ্য খাতে উন্নয়ন ত্বরান্বিত করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চকরিয়া জমজম হাসপাতালের এক্সিকিউটিভ চেয়ারম্যান গোলাম কবির ও ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুল করিমের সার্বিক ব্যবস্থাপনায়, ডা: কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৩শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।







