প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল আরশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শিক্ষার্থী আহনাফ কবির আরশ।
সে লোহাগাড়া উপজেলার ইকরা আবদুর জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। চট্টগ্রাম বিভাগের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
আহনাফ কবির আরশের জন্ম ২০১৪ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন। সে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুরী ইসলামাবাদ এলাকার মোহাম্মদ রাশেদুল কবির এবং মা ফারজানা মেহনাজ মরজিনার বড় ছেলে।
আরশের এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের ছাপ দেখা দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে একই ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে।
পরিবারের পক্ষ থেকে আরশের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।






