প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বান্দরবান শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

এসো পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বান্দরবান জেলা শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের ট্রাফিক মোড়, হাফেজঘোনা বাস-স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এ অভিযান শহরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
একার্যক্রমে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী সহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের স্বার্থে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি’র নেতাকর্মীরা এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
সাচিংপ্রু জেরী এমপি সাংবাদিকদের জানান, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন,আমরা সবাই ময়লা আর্বজনা যত্রতত্রে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের চরপাশ সুন্দর ও পরিস্কার থাকবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হতে হবে এবং সামাজিক উদ্যোগে এগিয়ে আসতে হবে।









