পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল এবং জনসম্পৃক্ত করতে পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন রাত ৯ ঘটিকার সময় পটিয়া ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ মানবিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সংগঠক এম এ হান্নানের সভাপতিত্বে এবং ইন্জিনিয়ার সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জালাল উদ্দীন ছোটন, মুহাম্মদ হারুন, শওকত আকবর মুন্না, শহিদুল ইসলাম পলাশ, জসিম উদ্দিন বাবর, মুহাম্মদ শওকত আলী, নিজাম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনে সংগঠনের পরিধি আরও বিস্তৃত করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি, নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা এবং জনসেবামূলক উদ্যোগকে আরও বেগবান করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে ফাউন্ডেশনের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।






