পটিয়ার দিলদার হাসান দিলু বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

পটিয়ার দিলদার হাসান দিলু বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত

পটিয়ার দিলদার হাসান দিলু বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত
ছবি সংগৃহীত।

বাংলাদেশ উশু ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১৮ জুলাই প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে চট্টগ্রামের পটিয়ার কৃতী সন্তান, জাতীয় ক্রীড়া সংগঠক ও ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা দিলদার হাসান দিলু পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে পটিয়াসহ দেশের ক্রীড়াঙ্গনে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।
নবগঠিত কমিটিতে সাইফুল ইসলাম ভূইয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আশিয়ান সিটির ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সহ-সভাপতি এস এম শহিদুল হক ভূইয়া (বাংলাদেশে উশুর প্রতিষ্ঠাতা ও বর্তমান সহ-সভাপতি), গিয়াস উদ্দিন চৌধুরী খোকন ও মো. মাহমুদুল হাসান। সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল আলম মনির (চেয়ারম্যান, আইডিয়া কনসোর্টিয়াম লিমিটেড, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি) এবং ইঞ্জিনিয়ার মো. বুদুরুছ মাহের (সিআইপি) (ডেপুটি চিফ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, সাউথ এশিয়ান উশু জাজ ও ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক)। যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিক রুবেল (চেয়ারম্যান, রাইট হ্যান্ড সোসাইটি) এবং কোষাধ্যক্ষ মশিউর রহমান খান (উশু সংগঠক ও চীনা লবিস্ট)।
সদস্য হিসেবে রয়েছেন আন্তর্জাতিক উশু বিচারক ডি. এম. রুস্তম, বাংলাদেশে উশুর প্রতিষ্ঠাতা ও কোচ আবিদুর রহমান বিপ্লব, আন্তর্জাতিক উশু জাজ ও কোচ শাহরিন চৌধুরী, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন (ঢাকা), সাউথ এশিয়ান উশু জাজ মো. আবু হুরায়রা, ক্রীড়া সংগঠক মো. আশিকুর রহমান, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক নাহিদ উদ্দিন তারেক, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন (সিলেট), জাতীয় উশু কোচ ও বিচারক ওয়ালিউর রহমান (খুলনা), জাতীয় কোচ ও উশু সংগঠক নাদিম আহমেদ (ময়মনসিংহ), বিশিষ্ট ব্যবসায়ী ও প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এরশাদ হোসেন, মো. রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের লিয়াজোঁ ইনচার্জ ইকবাল হোসেন, মো. জাহিদ হাসান এবং আশফাক-উস-সাদেকিন বাপ্পি, সদস্য, জাতীয় উশু কোচ, পরিচালক, বনানী উশু একাডেমি ও ক্রীড়া সংগঠক।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু বলেন, দেশের উশু খেলাকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, নতুন খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ সম্প্রসারণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
চট্টগ্রাম ও পটিয়ার ক্রীড়া সংগঠক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পটিয়ার কৃতি সন্তান  দিলদার হাসান দিলুকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উশু ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের উশুর সাফল্য আরও বৃদ্ধি পাবে।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।