নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে ১১০৫ জোড়া, জোতা এবং সেন্ডেল জব্দ

নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি এর আওতাধীন জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার -৪৬ এলাকা থেকে ( ৬ মার্চ) শুক্রবার, শুন্য লাইন থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টহল কমান্ডার নায়েব সুবেদার মো: জাকির হোসেন এর নেতৃত্বে টহলদল কর্তৃক নার্সারী নামক জায়গা থেকে মিয়ানমারে পাচারের চেষ্টা কালে মালিক বিহীন অবস্থায় বিভিন্ন ধরনের বাংলাদেশি মালামাল উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে,
চামড়ার লেডিস সেন্ডেল: ২২০ জোড়া,
চামড়ার সেন্ডেল ২৩৫ জোড়া,
লেডিস সেন্ডেল: ৬৫০ জোড়া। উল্লেখ্য, সীমান্ত এলাকার চোরাকারবারিরা বাংলাদেশী তৈরি এসব জুতো ও স্যান্ডেল অধিক মূল্যে বিক্রি করার জন্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল বলে জানা যায়। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে রাত দিন সমানভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিজিবি সদস্যরা।









