নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণে মারাত্মক জখম -১

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজু আমতলী সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক যুবকের পা মারাত্মকভাবে জখম হয়েছে । আহত যুবকের নাম
মো:শফি (৩৩)। সে স্থানীয় রেজুআমতলী
এলাকার কাল মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ জুন) দুপুর আড়াই টার সময় সীমান্তের ৪১ নম্বর পিলার এলাকায়।
স্থানীয়রা জানান,আহত যুবক বুধবার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়ার একটি কলা বাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নং পিলার এলাকার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণে, পাকা রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে মাইনটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে আহত ব্যক্তি হলেন মোঃ শফি আলম (৩০)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ হালু মিয়া।
ঘটনার পর আহত শফি আলমকে তার স্বজনরা দ্রুত উদ্ধার করে একটি ডাম্পার গাড়িযোগে চিকিৎসার জন্য পাশ্ববর্তী উপজেলার একটি হাসপাতালে নিয়ে যান। তবে একটি সুত্রে জানা যায় আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার সম্ভাবনা রয়েছে।এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে শুনেছেন।
উল্লেখ্য,একই এলাকায় গত ২৪ মে ২০২৬ তারিখে দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন স্থানীয় আদিবাসী নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এই বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে কিছুটা আতঙ্ক বোধ করছেন স্থানীয়রা।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।









