নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে,বিজিবির অর্থ এবং উপহারসামগ্রী, চিকিৎসা সেবা পেল অসংখ্য মানুষ

কক্সবাজার বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং উপহার সামগ্রী প্রদান করেছেন।
কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন,বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক এর বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল বৃহস্পতিবার ১০ টা থেকে ৫০ পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এর নেতৃত্বে বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ (বাইশফাঁড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে) সীমান্ত এলাকায় বসবাসরত প্রায় ২৭৯ জন অসহায়, গরীব ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়াও অসহায়, গরীব ও দুঃস্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অধিনায়ক বলেন, বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।









