নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজারাধিক ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজারাধিক ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিবার কর্মকর্তা ডা: আবদুস শাকুর রানা।
তিনি বলেন,জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজারাধিক ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে । এ ক্যাম্পেইন উদ্বোধন করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। তিনি রোববার (২৮ জুন) সকাল ৯ টায় একটা শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে।
এ সময় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুস শাকুর রান ও এনজিও সংস্থা তহ্জিংডং
এর ফিল্ড কো-অর্ডিনেটর রুবিনা আক্তার (প্রজেক্ট : Lifesaving Services)
উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র আরো বলেন,নাইক্ষ্যংছড়ির ৫ ইউনিয়নের ১২০ কেন্দ্র সহ ১২২ কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ১৩ হাজার ৩ শত ৬৩ জন শিশুকে । তন্মধ্যে ভিটামিন এ ক্যাপসুল (নীল)-১ হাজার ৬ শত ৮৯ জনকে। যা ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল (লাল) খাওয়ানো হচ্ছে ১১ হাজার ৬ শত ৭৪ জন শিশুকে। যাদের বয়স ১২ মাস থেকে ৫৯ মাস। এ সব হিসেবে উপজেলায় রোববার ১ দিনে মোট ক্যাপসুল খাওয়ানো হয়েছে মোট -১৩ হাজার ৩ শত ৬৩ টি।
সরেজমিন খোজঁ নিয়ে জানা গেছে বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় এ কার্ক্রম ব্যাহত হচ্ছে। তবে উপজেলাতে কিছুটা ভীড় লক্ষ্য করা গেলেও তা ভোগান্তি পর্যায়ে পড়ছে না।









