নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা ১২৫ কেজি এসিড ফ্রিজসহ বিপুল পণ্য জব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে ১২৫ কেজি এসিড ফ্রিজসহ বিপুল পণ্য জব্দ করে। এর আগের দিন মোটরবাইকও জব্দ করেন তারা।
শুক্রবার ( ১৩ জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত ১১ বিজিবি লেবুছড়ি, ফুলতলী ও ভাল্লুকখাইয়া বিওপি জোয়ানরা অভিযানে নামে চোরাচালান ঠেকাতে।
এ সময় তারা ১২৫ কেজি সাইট্রিক এসিড
একটি ফ্রিজ,লুঙ্গি ৪৬০ টি, সিমেন্ট ২ বস্তা, ও টেলিফোন ১টিসহ বিপুল পণ্য জব্দ করেন। পাহাড়ি পথ বেয়ে এসব পাচারের জন্য মজুদ করেছিল সীমান্ত কেন্দ্রীক চোরাকারবারিরা। মালামাল জব্দকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ কারণে মালিক বা লেবারদের আটক করতে সক্ষম হয় নি আভিযানিক দল গুলো।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: ফয়েজুল কবির বলেন,১১
বিজিবি সীসান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে।
যে কোন ধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর।









