নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার ছেলে, পোল্যান্ড জাতীয় ক্রিকেট দলে খেলছেন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার ছেলে, পোল্যান্ড জাতীয় ক্রিকেট দলে খেলছেন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার ছেলে, পোল্যান্ড জাতীয় ক্রিকেট দলে খেলছেন
ছবি সংগৃহীত।

হেফজ বিভাগের ছাত্র সাইফুল্লাহ সাকিব এখন পোল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ায় খুশিতে  উদ্বেলিত পুরো নাইক্ষ্যংছড়ির মানুষ। নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালার কৃতিসন্তান সাইফুল্লাহ চাকঢালা বাজার ব্যবসায়ীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সাইফুল্লাহ সাকিবের ব্যবসায়ী পিতা মুহাম্মদ ইউনুস। 
তিনি এ প্রতিবেদককে জানান,তার ছেলে সাইফুল্লাহ এখন পোল্যান্ডে ৩ বছর পার হচ্ছে।সে মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে চান্স পেয়েছে।২৫ এপ্রিল সে দলের হয়ে খেলতে গেছে ক্রোয়েশিয়ার মাঠে।  খেলায় সে  পোল্যান্ডের হয়ে  স্লোভেনিয়ার বিরুদ্ধে খেলবে।স্লোভেনিয়া পূর্ব এবং পশ্চিম ইউরোপের মধ্যকার সেতু রচনা করা ছোট্ট একটা দেশ।  রোববার খেলবে 
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।
তিনি আরো বলেন,তিনি চাকঢালা বাজার
ব্যবসায়ী ও কৃষক। তার ৫ সন্তানের মধ্যে সাইফুল্লাহ সাকিব দ্বিতীয়। সাকিবের জন্ম ১৯৯৮ সালে। তার নিজের এবং  মায়ের ইচ্ছায় তাকে প্রথমে ককসবাজারের একটি হেফজখানায় ভর্তি করানো হয় ২০০৬  সালে। পরে নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদরাসা ও পরে চাকঢালা মাদরাসায় পড়া লেখা করে সে। দাখিল পাস করে চলে যায় ঢাকায়। পুর্ব পরিচয়ের সুত্র ধরে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার এনামুল হক বিজয়ের হাত ধরে ঢাকার একটি কলেজে ভতি হয় সে।  ইংরেজি বিষয়ে অনার্সের ভর্তি হয়। একই সাথে ক্রিকেট খেলায় মত্ত ছিল সে। 
পরে ডাক পেয়ে পোল্যান্ডে চলে যায় ২০২৩ সালের নভেম্বরে।
প্রতিক্রিয়ায় মুহাম্মদ ইউনুস আরো বলেন,
তার ছেলের এ সফলতা তিনি বুকভরে বিধাতার কাছে  শুকরিয়া জানান। দোয়া চান দেশেবাসীর কাছে। তার মতে যে ছেলে ছোটকাল থেকে পড়া-লেখার ফাঁকে ফাঁকে 
শুধু ক্রিকেটে মশগুল থাকতো। তাকে খুঁজলে পাওয়া যেত মাঠে । সে ক্রিকেট মাঠ আর ক্রিকেট ব‍্যাটের সঙ্গি 
ছিলো। আজ তার স্বপ্ন পূরণ হলো। দেশের মূখ উজ্জ্বল করল। ছেলের   জন্যে তিনি সকলের সহযোগী ও দোয়া চান। 
নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর বলেন, সাইফুল্লাহ খুবই অমায়িক ছেলে ছিল। তার সফলতার খবর এখন ভাইরাল। তার এ কৃতিত্ব দেশের সকল মানুষের। তার এ সফলতা নাইক্ষ্যংছড়ির প্রতিটি মানুষের কাছে গর্বের।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার 
মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,এখবরটি তিনি শুনে খুবই খুশি। যদি সত্যি সে মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড জাতীয় ক্রিকেট দলে সুযোগ পায়,তা হলে তো অনেক গৌরবের। দেশ তাকে নিযে গর্ব করতে পারে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”