নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন বিওপির উদ্বোধন"চোরাচালান কঠোর হস্তে দমন করতে হবে

চোরাকারবারের জোন খ্যাত জারুলিয়াছড়িতে নবনির্মিত বিওপি উদ্বোধনকালে ককসবাজারের বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি বলেছেন,সীমান্তে তেলসহ সব চোরাকার বার পাচার
কঠোর হস্তে ঠেকাতে হবে। বিজিবির সকল সদস্যকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে স্ব-স্ব দায়িত্ব নিবিড়ভাবে পালন করতে হবে।
তিনি আরো বলেন বর্তমান সরকার সবদেশে সাথে সব গোষ্টির সাথে যৌক্তিক
অধিকার রক্ষায় আন্তরিক। তবে এদেশের স্বার্বভৌম রক্ষায় এক বিন্দু ছাড় দেবে না।
এ লক্ষ্যে পৌঁছাতে সীমান্ত বিজিবিকে দৃঢতার সাথে কাজ করতে হবে। দেশের মান-মর্যাদা অটুট রাখতে প্রাণান্ত চেষ্টা করতে হবে।
আর এলাকার সর্বস্তরের মানুষকে একই লক্ষ্যে বিজিবিকে সহায়তা করতে হবে। নচেৎ বিজিবির একার পক্ষে কোন কিছুই করা সম্ভব হবে না।
বুধবার ( ১১ মার্চ) সকাল সাড়ে ১২ টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত পিলার-৪৬ হতে ১.৫ কিলোমিটার উত্তরে এবং পুরাতন(জারুলিয়াছড়ি বিওপি) বিওপি হতে ২ কিলোমিটার উত্তর পূর্বে সীমান্ত রোড়ের নিকটবর্তী স্থানে নবনির্মিত জারুলিয়া ছড়ি বিওপি উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রামুর সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন,১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কফিল উদ্দিন কায়েস,
এফআইজির ককসবাজারের লেঃ কর্নেল মাহবুব, ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর মোঃ আশিক ইকবাল প্রমুখ।









