নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় অবৈধ গরু আটকে বিজিবি-চোরাকারবারী"সংঘর্ষ, আহত ২ বিজিবি ও এক চোরাকারবারী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় অবৈধ গরু আটকে বিজিবি-চোরাকারবারী"সংঘর্ষ, আহত ২ বিজিবি ও এক চোরাকারবারী

নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় অবৈধ গরু আটকে বিজিবি-চোরাকারবারী"সংঘর্ষ, আহত ২ বিজিবি ও এক চোরাকারবারী
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে মিয়ানমারের অবৈধ  গরু আটকে
বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে আহত হয়েছে
২ বিজিবি ১ চোরাকারবারী। 
আহত বিজিবি সদস্যের নাম শরীফ(৩৪) ও রাজু( ৩৫) । আর আহত ব্যক্তির নাম মোহাম্মদ ইসমাইল প্রকাশ পুতিয়্যা ( ৪০)। সে পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা এলাকার মো:ইদ্রিসের পুত্র। 
ঘটনাটি ঘটে,সোমবার (৯ মার্চ) ২০২৬ ইং) সকাল সাড়ে ৭ টার দিকে  নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র দায়িত্ব পূর্ণ এলাকা এবং ফুলতলি বিওপির সীমান্ত পিলার-৪৮ হতে ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে রেইক্যাছড়া নামক স্থানে।  
বিজিবি সুত্র জানান,তারা সকালে খবর পার এ সীমান্ত পয়েন্ট দিয়ে বেশ কিছু বার্মিজ গরু পাচার হয়ে বাংলাদেশে আসছে। এ সময় ফুলতলী বিওপির একদল সদস্য ঘটনা স্থলে গিয়ে বেশ কিছু গবাদী পশু জব্দ করার চেষ্টা করে । এতে বার্মিজ গরু পাচারকারী শ্রমিকরা বিজিবির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিজিবির দিকে তেড়ে আসলে  বিজিবি আত্মরক্ষায় গুলি চালালে  সবাই পালিয়ে গা ঢাকা দেয়। কিন্তু  বেশ'জন চোরাকারবারী  বিজিবির মুখোমুখি হয়ে যায়। বিজিবি মনে করেছে এরা বিজিবিকে হামলা করতে আসছে। এভাবে আত্মরক্ষার্থে ১ রাউন্ড গুলি ছুড়েঁ বিজিবি। গুলিটি বিদে ইসমাইলের তলপেটে। 
আহত ইসমাইলের স্বজন মোহাম্মদ আবদুল মালেক বলেন,তার চিকিৎসা চলছে । সে ককসবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শংকামুক্ত নন। 
অপর দিকে বিজিবি ২ সদস্য
ককসবাজারস্থ একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল এস এম কপিল উদ্দিন কায়েস
৯ মার্চ সকাল ৭ টায় ফুলতলী বিওপি’র দায়িত্বপূর্ণ রেইক্কাশিয়া পোষ্ট এলাকায় চোরাচালান অভিযান পরিচালনার সময় ৩০-৪০টি এক ঝাক অবৈধ বিদেশি গরু চোরাকারবারীদেরকে বিজিবি টহলদল কর্তৃক চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিত হামলা করে। চোরাকারবারীদের অতর্কিত হামলায় ২জন বিজিবি সদস্য এবং বিজিবির প্রতিরোধে একজন চোরাকারবারী আহত হয়। পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”