নাইক্ষ্যংছড়িতে দুইদিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী সমাপ্ত

নাইক্ষ্যংছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী সফলভাবে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি ইশরাত জাহান ইতু।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্রের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. সাজ্জাদ হোসেন এবং সায়েন্টিফিক অফিসার আমিন হোসেন। থানার ওসির প্রতিনিধি আব্দুল হক আব্বাছি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষক উপস্থিত ছিলেন।
গত ১৭ জুন প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ১৮ জন সমাপ্ত হয়।দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১০টি স্টল অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য স্টলের মধ্যে ছিল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস, নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ. কালাম সরকারি কলেজ, ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।









