নাইক্ষ্যংছড়িতে জ্বালানি বিক্রয় প্রতিষ্টান ও বাজারে প্রশাসনের অভিযান

নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।এ অভিযানে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে জান্নাত টেড্রাস নামের একটি পেট্রোল বিক্রয় প্রতিষ্টান ও বাজারের কয়েকটি দোকানে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ভেজাল পণ্য বিক্রি এবং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকাসহ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান ইতু জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









