নাইক্ষ্যংছড়িতে কোটি টাকার ব্রিজ নির্মান কাজে ওয়ার্ক এসিস্ট্যান্ট থাকে না সিমেন্ট,বালু,কংক্রিট ব্যবহারে গুরুতর অনিয়মের অভ...
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে কোটি টাকার ব্রিজ নির্মান কাজে ওয়ার্ক এসিস্ট্যান্ট থাকে না সিমেন্ট,বালু,কংক্রিট ব্যবহারে গুরুতর অনিয়মের অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে কোটি টাকার ব্রিজ নির্মান কাজে ওয়ার্ক এসিস্ট্যান্ট থাকে না সিমেন্ট,বালু,কংক্রিট ব্যবহারে গুরুতর অনিয়মের অভিযোগ
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঢাকঢালা সড়কের  সড়ক মেরাচং পাড়া ব্রীজ নির্মানকাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। জনপদ বিভাগের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রায় ৪ কোটি টাকা এ ব্রীজে ঠিকাদার ইউনুসের অনুপস্থিতে এ অনিয়ম ও দুর্নীতির প্রমান মেলে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলের পর  সরেজমিন গেলে এ দৃশ্য চোখে পড়ে এ প্রতিবেদকের । ব্রীজে মাটি টেনে নিয়ে কংক্রিটে মিশিয়ে ঢালা হচ্ছে ঢালাই মেশিনে। সিমেন্টে ব্যবহার হচ্ছে যথেচ্ছা। কাজে দেখবালের সরকারী কোন প্রতিনিধি নেই।  শ্রমিক দিয়ে ঠিকাদার মনগড়া সব করে যাচ্ছে। এটি কী দুর্নীতির আওতায় পড়ে না? প্রশ্ন স্থানীয়দের। নাইক্ষ্যংছড়ি উপজেলা -ঢাকঢালা সড়কের প্রায়  ৪ কোটি টাকা ব্যয়ে নির্মানাধিন মেরাচং চাক পাড়া সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খালের এই ব্রীজটি অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা ।

সরেজমিন পরিদর্শনে গেলে অভিভাবক বিহীন এ কাজের শ্রমিকরা সাংবাদিকের উপস্থিতি দেখে কাজের ছন্দ হারায়। 
সাংবাদিকদের প্রম্নের জবাবে শ্রমিকরা তারা বলেন , এটি বান্দরবানের ঠিকাদার মোহাম্মদ ইউনুসের কাজ। সড়ক ও জনপদ বিভাগের আওতায় এ কাজ এভাবে চলছে শুরু থেকে। সরকারী কার্য সহকারীর কথা জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারে নি। 
এ এলাকার বাসিন্দা বৃদ্ধা আবুল কাশেম ও মুহাম্মদ ওলামিয়া এই প্রতিবেদককে বলেন,সড়কের ব্রীজের ঢালাই কাজে বালির পরিবর্তে সরাসরি পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে। সিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে ব্রিজটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এতে সরকারের বিপুল অর্থ ব্যয়ের পরও টেকসই ব্রীজ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা আরও বলেন,সে যেই হোক সরকারের টাকার একাজ  সঠিকভাবে করতেই হবে। নচেৎ  ছাড় দেয়ার সুযোগ নেই।

এলাকাবাসী আরও জানান, কাজের তদারকির অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়মের সুযোগ নিচ্ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বান্দরবান সড়ক ও জনপদ(সওজ)বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন এ প্রতিবেদককে বলেন,ব্রিজের কাজে কোন অনিয়মের সুযোগ নেই।  তবে ঠিকাদার যদি এমন ভুল করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব। ছাড় দেয়া হবে না।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”