নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো: আবদুল বাতেন মৃধা,কৃষি অফিসার
ইনামুল হক,বিএনপি সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী, সাবেক ভাইস-চেয়ারম্যান হামিদা চৌধুরী,জামায়াতে ইসলামি ভারপ্রাপ্ত উপজেলা সভাপতি
প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ, দুপকের সভাপতি আবদুল হামিদ,প্রেস ক্লাবে সিনিযর সদস্য আবদুর রশিদ,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।









