নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: লায়ন হেলাল উদ্দিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: লায়ন হেলাল উদ্দিন

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: লায়ন হেলাল উদ্দিন
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, ‘সাংবাদিকরাই এদেশের দর্পন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বাইরে রেখে সাংবাদিকরা এখানকার সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরবেন। আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) আনোয়ারা উপজেলা হল রুমে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

লায়ন হেলাল উদ্দিন বলেন, ’ইতিমধ্যে আমি জেনেছি আনোয়ারায় বিভিন্ন সন্ত্রাস বাহিনী তৈরি হয়ে গেছে। এসবের কোনো অস্তিত্বই থাকতে পারবে না৷ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে’। আনোয়ারায় গড়ে উঠা শিল্পাঞ্চলে এখানকার মানুষের চাকরি নিশ্চিত করে বেকার সমস্যা দূরীকরণসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাবে। আগামীতে আধুনিক ও স্বনির্ভর আনোয়ারা গড়ে তুলার প্রত্যয়ে এগিয়ে যাব। এতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, এস এম ফারুক হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান আতিক, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবায়রুল আলম মানিক,দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, এনসিপি উপজেলা সমন্বয়কারী মোঃ উল্লাহ মাহমুদ, সংগঠক জিএম মামুনুর রশীদ, সাংবাদিক রুপন দত্ত, জাহিদ হৃদয়, মোঃ নিজাম উদ্দীন, মোঃ সোহেল, মোঃ আমজাদ হোসেন, আতিকুল ইসলাম হামিম প্রমুখ। 




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।