দুদকের জালে আটকা প্রকৌশলী, টাকার জোরে চকরিয়ায় বদলি চেষ্টার অভিযোগে ক্ষুব্ধ জনগণ

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অনুসন্ধানের মধ্যে থাকা এক প্রকৌশলীর বিরুদ্ধে টাকার বিনিময়ে চকরিয়ায় বদলি হওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চকরিয়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সরকার প্রকৌল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানাযায়, তাকে ইতিমধ্যে গত ৮ এপ্রিল চকরিয়ায় বদলি করে প্রজ্ঞাপন জারি করে ।তাকে পরবর্তী কর্ম
টাঙ্গাইলের বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কালিহাতী-পারখী সড়কের ৩০ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই ‘তরফদার এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৬২ লাখ টাকা অগ্রিম বিল প্রদান করা হয়। এছাড়া সুরুজ-ধলাপাড়া সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন হওয়ার আগেই প্রায় দুই কিলোমিটার এলাকায় ফাটল দেখা দেয়। পরে ওই ফাটলগুলো বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
আরও অভিযোগ রয়েছে, নিম্নমানের কাজ থাকা সত্ত্বেও ‘দাস এন্টারপ্রাইজ’-কে প্রায় ২ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। এসব কাজের ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক লেনদেনের বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা সহকারী প্রকৌশলী আরিফ হোসেনের বিরুদ্ধে ২০২৫ সালে দুর্নীতির অভিযোগে দুদক অভিযান চালায়। এ বিষয়ে টাঙ্গাইল দুদক কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং মামলা রুজুর সুপারিশসহ প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে। পাশাপাশি অর্থ ছাড়ে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এর আগে ২০২৩ সালে টেকনাফের সেন্টমার্টিনে বঙ্গবন্ধু সড়ক প্রকল্পে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা কাজ ছাড়াই বিল পরিশোধের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া শামলাপুর-টেকনাফ বিডিআর ক্যাম্প সড়কের তিনটি প্যাকেজে প্রায় ৬ কোটি টাকা কাজ ছাড়াই অগ্রিম বিল দেওয়ার অভিযোগ রয়েছে। পরবর্তীতে কিছু কাজ বাতিলও করা হয় বলে জানা গেছে।
এমন অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তার চকরিয়ায় বদলির খবরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এখানে যোগ দিলে উন্নয়ন প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তার বদলি আদেশ বাতিল করে স্বচ্ছ ও সৎ কর্মকর্তাকে চকরিয়ায় নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।







