টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কক্সবাজারের টেকনাফে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের সূচনা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় টেকনাফ আদর্শ কমপ্লেক্স বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নাদিম হাফিজ। এসময় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর পরে বাংলাদেশ পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এসময় শুভেচ্ছা বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নাদিম হাফিজ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্বরণ ও শ্রদ্ধা নিবেদন করে বলেন, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ গনতন্ত্র ফিরে পেয়েছে। এই গনতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে এসেছে। ইতিমধ্যে নির্বাচিত সরকার বেশকিছু উদ্যোগ গ্রহন করেছে। দাপ্তরিক সময়ানুবর্তিতা এবং সুশাসনিক দৃষ্টান্তস্থাপন করে সরকারি সেবা বৃদ্ধি করা হয়েছে। বাস্তবায়িত হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। কৃষি খাতে উন্নয়নে কৃষি কার্ড বিতরণের পাশাপাশি দেশে খাল খননের উদ্যোগ গ্রহন করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে ধর্মীয় ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা আইন শৃংখলা সমুন্নত রাখার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান, পরিবেশ দুষন প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সর্বশেষে ইউএনও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে অস্থিতিশীল পরিবেশেও সীমান্ত ও পর্যটন নগরী টেকনাফে পর্যটক সমাগমের প্রত্যাশা রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো আবদুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







