চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বান্দরবান জেলা পুলিশের সক্রিয় অভিযান

বান্দরবান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়মিত ও সক্রিয় অভিযান পরিচালনা করছে। অদ্য ৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ, জেলার সদর থানাধীন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তদারকি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার, জনাব মোঃ আবদুর রহমান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী এবং জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অভিযান মূলত চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণের জন্য পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর করার জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এবং রাত ১০ টার পর অপ্রয়োজনীয়ভাবে ঘুরাঘুরি ও আড্ডায় ব্যস্ত ছাত্রছাত্রীদের কে পুলিশ সতর্কতা অবলম্বন করে তাদের অভিভাবকের সাথে যোগাযোগের মাধ্যমে নিরাপদে বাসায় পাঠিয়ে দেওয়া হয় ।
পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, "বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, নিরাপদে চলাচল করতে পারে—তার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। কেউ যদি কোনো অপরাধ দেখতে পান, তাৎক্ষণিকভাবে আমাদের জানান। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।"
বান্দরবান জেলা পুলিশ নিশ্চিত করেছে যে, এ ধরনের তদারকি ও চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে, যাতে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা যায়।
এ সকল তদারকি কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বান্দরবান জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর









