খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা

খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা
ছবি সংগৃহীত।


খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্য মাদ্রাসা পড়ুয়া এক আত্মীয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম সপ্তম শ্রেণির ওই ছাত্রীর এক সহপাঠিনীর বাবা ওমর ফারুকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার এ অভিযোগ উঠেছে।  

শুক্রবার রাতে ভিকটিমের মামা বাদি রামগড় থানায় একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ(ওসি)  মো: নাজির আলম  শনিবার বিকাল ৪ টায় ঘটনার সত্যতা স্বীকার করে  বলেছেন, 'শুক্রবার রাত ১২ টার দিকে ভিকটিমের মামা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এখনো মামলা রুজু হয়নি। তবে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আসামী গ্রেফতারেও পুলিশ তৎপর আছে।'

ভিকটিমের আত্মীয় জুলাই শহিদ মজিদের বড় ভাই মো. মঈন জানান, শুক্রবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় নানিরবাড়ির রান্নাঘরে একাকি কাজ করছিল ভিকটিম(১৩)। এসময় জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে প্রতিবেশি ওমর ফারুক(৪০) রান্না ঘরে ঢুকে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয়।  ভিকটিম প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সে তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওমর ফারুক টেনে হেঁচড়ে তার পড়নের কাপড় ছিঁড়ে ফেলে। এসময় ভিকটিম আর্তচিৎকার শুরু করলে ওমর ফারুক পালিয়ে যায়। মঈন আরও জানান, ওমর ফারুক ভিকটিমের প্রতিবেশি। তার  মেয়ে ভিকটিমের ক্লাসমিট। ঘটনার সময় ভিকটিমের নানী পার্শ্ববর্তী জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। বাসার অন্য সদস্যরা রামগড়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিলেন। ভিকটিম একাই রান্না করছিল তখন। বাসায় একা পেয়েই ওমর ফারুক এ ঘটনা ঘটিয়েছে। সে  পেশায় চা দোকানদার। তিনি জানান, ঘটনা জানাজানি হওয়ার পর ওমর ফারুক গা ঢাকা দিয়েছে। তিনি বলেন, আমরা শুক্রবার রাত১১ টার দিকে রামগড় থানায় গিয়ে ওমর ফারুকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ভিকটিমের এক মামা বাদি হয়েছেন।'

এদিকে, রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম শনিবার বিকাল ৪ টায় জানান, ' দুপুরে ধর্ষণের চেষ্টার  ঘটনা ঘটলেও ভিকটিমের আত্মীয়-স্বজন  রাত ১২ টার দিকে থানায় এসে অভিযোগ দিয়েছেন।" তিনি আরও বলেন, ' ভিকটিমের স্বজনদের সঙ্গে  ঘটনা মীমাংসার চেষ্টা  চালায় ওমর ফারুকের পক্ষ। এভাবে  সারা দিন দেন-দরবার  চালার পর ব্যর্থ হলে  গভীর রাতে ভিকটিমের পক্ষ থানায় এসে অভিযোগ দায়ের করেন। ততক্ষণে অভিযুক্ত ওমর ফারুক পালিয়ে যায়।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”