কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝে ‘ আইয়র ’ খাতের লভ্যাংশ বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এক অনন্য ও ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মার্কেটের নিজস্ব আয়ের উৎস ‘এবং আইয়ের খাত থেকে সমিতির প্রত্যেক সদস্যকে ৮ ৫ ৪ টাকা করে মোট তিন লক্ষ ৭ হাজার ৫০০ টাকা করে ও পাশ বহি প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের ইতিহাসে বিগত কোনো পরিষদ এমন মহৎ ও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করতে পারেনি। সমিতির বর্তমান পরিষদের এই পদক্ষেপকে ব্যবসায়ীরা একটি যুগান্তকারী ‘মাইলফলক’ হিসেবে অবিহিত করেছেন।
গতকাল ১৫ জুন (সোমবার) সমিতির নিজস্ব কার্যালয়ে আয়ের উৎস বহি বিতরণ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাধারণ সদস্যদের হাতে এই অর্থ ও বহি তুলে দেন।
টাকা ও বহি বিতরণকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, "বর্তমান পরিষদ ব্যবসায়ীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো—মার্কেটের প্রত্যেক সদস্য যেন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে নিজেদের মান-মর্যাদা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারেন।" এই লক্ষ্য বাস্তবায়নে তারা ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনাও প্রদান করেন।
সভায় নেতৃবৃন্দ মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে এবং বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের মতো যেকোনো অপতৎপরতা দমনে ব্যবসায়ী সমিতি কঠোর অবস্থানে থাকবে। কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমিতিও অগ্রণী ভূমিকা পালন করবে।
এদিকে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এমন ব্যতিক্রমী ও লাভজনক উদ্যোগের সুফল পেয়ে সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে। উপস্থিত অনেক ব্যবসায়ী স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় বলেন, বিগত কোনো কমিটি যা ভাবতেও পারেনি, বর্তমান পরিষদ তা বাস্তবায়ন করে দেখিয়েছে। এই উদ্যোগ কেরানীহাট নিউমার্কেটের ইতিহাসে আজ চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শহরমূলক রাশেদ সহ-সভাপতি মাস্টার আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কায়সার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সবুজ ধর্মীয় ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক রাকিব উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ নবী পরিচালকের মধ্যে মোঃ সোহেল অফিস সম্পাদক জসীমউদ্দীন সহকারী মোঃ বোরহান উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।






