কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় ৪ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল ৬৪ বিজিবি

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বিশেষ টহল দল কর্তৃক কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত ২৬ মার্চ ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ০৩০০ ঘটিকায় জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ সাকেরের ঘের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল পূর্বেই ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় মায়ানমার হতে ০৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর স্কচ টেপ দ্বারা মোড়ানো ৪২ কাট অর্থাৎ মোট ৪,২০,০০০ (চার লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৬০ লক্ষ টাকা। পলাতক চোরাকারবারীদের আটক করতে এলাকাজুড়ে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও রাতের অন্ধকারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সীমান্তে মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









