কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া উদ্বোধন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে।
২০ মে সকালে বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, বিসিবির কাউন্সিলর অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা সভাপতি এম আর মাহবুব, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক জাবেদ ইকবাল চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, ক্রীড়া সংগঠক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আলী রেজা তসলিম, আবু তাহের মিছবাহসহ বিভিন্ন ক্রীড়াবিদ, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ইমাম খাইরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রার রাজিদুল হক সুমন, বার্ষিক ক্রীড়ার আহ্বায়ক ও প্রক্টর বদিউল আলম, সদস্যসচিব তাওসীপ আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে পৃথক তিনটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে ১০০ রানের টার্গেটে মাঠে নেমে দুর্দান্ত খেলে বিএইচটিএমকে ৭ উইকেটে হারিয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। এরপর সিএসইর সাথে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ৩৭ রানে জিতেছে বিবিএ। পড়ন্ত বিকেলে সবশেষে মাঠে নামে ইংরেজি ও আইন বিভাগ। শেষ ইনিংসে জাদুকরি খেলা দেখিয়ে ৪৭ রানে বিজয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করল আইন বিভাগ।
উল্লেখ্য, ২২ মে বিকেল ৪টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।







