এভাবে উচ্চমূল্যে তেল কিনতে গেলে দেশের তহবিল সংকট দেখাদেবে - অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

এভাবে উচ্চমূল্যে তেল কিনতে গেলে দেশের তহবিল সংকট দেখাদেবে - অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এভাবে উচ্চমূল্যে তেল কিনতে গেলে দেশের তহবিল সংকট দেখাদেবে - অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানী সংকট এটা বৈশ্বিক সমস্যা, তারপরও আমাদের তেলের জাহাজ গুলো আসছে, ক্রয়ও চলছে, আমরা সাশ্রয়ী কর্মসূচি গ্রহণ করে চেষ্ঠা করছি যেন দূর্ভোগ সৃষ্টি না হয়। তবে উচ্চমূল্যে তেল এনে এভাবে দেশে কমদরে বিক্রি করতে গেলে দেশের তহবিল সংকট দেখাদেবে।
পুঁজিবাজারের সমস্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শীঘ্রই সমাধান হবে, বড়ধরণের পরিবর্তন আসবে পুঁজিবাজারে, সরকার অর্থনৈতি উন্নয়নের জন্য যে কর্মসূচি নিয়েছে সেটা সহসা বাস্তবায়ন করবে। পুঁজিবাজারকে একটি সত্যিকার অর্থে বিনিয়োগকারীদের জন্য এবং অর্থনীতিকে শক্তিশালী করতে যা কিছু প্রয়োজন সব কাজ করবে সরকার। বাংলাদেশে বড়বড় বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকের যে সমস্যা সৃষ্টি করছে তা যেন আগামীতে না হয় এ জন্য বড়বড় বিনিয়োগ গুলো পুঁজিবাজার থেকে নিয়ে আসার কাজ করছে সরকার।

শুক্রবার(৩এপ্রিল) বিকালে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
এর আগে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার রুমা দাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) জনাব কিহাক সুং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাথেন কোরিয়ান ইপিজেড এর ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অবঃ) মোহাম্মদ শাহজাহান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ,সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব, সদস্য সৈয়দ মাহমুদুল হক, ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমানসহ কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইয়ংওয়ান কর্পোরেশন এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি'র (সিআইইউ) মধ্যকার এক সমঝোতা স্মারক চুক্তির বাস্তবায়নে ইয়ংওয়ান কর্পোরেশন সিআইইউ'র শিক্ষার্থীদের জন্য বাৎসরিক স্কলারশিপের অংশ হিসেবে এক কোটি নয় লাখ ষাট হাজার টাকা প্রদান করে। এই স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রেগ্রাম এবং ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রাম থেকে ১৬জন শিক্ষার্থীকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ফেবব্রুয়ারি মাসে ইয়ংওয়ান কর্পোরেশন এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি'র (সিআইইউ) মধ্যকার এই সমঝোতা স্মারক চুক্তি করা হয়। এই শিক্ষার্থীরা তাদের পাঠক্রমের অংশ হিসেবে ইয়ংওয়ান কর্পোরেশনে ইন্টার্ণশিপের সুযোগ পাবে এবং এর সফল সমাপ্তি শেষে সেখানেই চাকুরীতে যোগদান করবে। এবং তাদেরকে মেন্টরশিপ সুবিধা এবং কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে। ইয়ংওয়ান কর্পোরেশনের সৌজন্যে নির্বাচিত শিক্ষার্থীদের একটি অংশকে শিক্ষবৃৃন্দের সঙ্গে আগামী মাসে কোরিয়ায় একটি শিক্ষা সফরে অংশগ্রহণের জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।