ইসমাইল বিন মনির দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত

জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। নতুন করে ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৫৫ জনকে সদস্য করা হয়েছে। নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের কৃতি সন্তান, একাধিকবার কারানির্যাতিত ছাত্রনেতা ইসমাইল বিন মনির।
গত বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটি বর্ধিতকরণের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নূর শাহেদ খান রিপন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইসমাইল বিন মনির বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম। আমার বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলাও দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। র্যাব আমাকে গ্রেপ্তার করেছিল; কিন্তু দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় সব অত্যাচার-নির্যাতনের পরও ৫ আগস্ট শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ থেকে সরিনি।"






