আলোচিত কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
আনোয়ারার রায়পুর ইউনিয়নে আলোচিত তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার একমাস পর মোহাম্মদ ফারুক (২৪) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত (৩১ মে) রাতে আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ রাউজান থানার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে এতথ্য জানান ওসি জুনায়েত চৌধুরী। গ্রেপ্তার ফারুক স্থানীয় পূর্ব গহিরা আজিজুল হকের ছেলে।
পুুলিশের ব্রিফিংয়ে জানানো হয়, চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর অভিযুক্তরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদে অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেপ্তার করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার ফারুক কিশোরিকে ধর্ষণ মামলার ৩ নম্বর আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে আবু তাহেরের মুদির দোকানে আটকে রাতভর দলবদ্ধ ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনাটি জানাজানি হলে আসামীদের গ্রেপ্তারের দাবীতে এলাকায় স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশার লোকজন বিক্ষোভ ও মানববন্ধন করেন।






