আনোয়ারায় মাদক ও ইভটিজিং প্রতিরোধে জনগণ-পুলিশ একাট্টা

আনোয়ারায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মুলে স্থানীয় জনসাধারণ ও পুলিশের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শপথ নিয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার পশ্চিমচাল নোয়াপাড়া হয়রত ছয়পীর আউলিয়া (রহ.) জামে মসজিদ মাঠে এ মতবিনিময় সভায় এঘোষণা দেন। এতে প্রধান অতিথি ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।
নোয়াপাড়া হয়রত ছয়পীর আউলিয়া রহ. জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সহ সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বসর।
সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আজিম মঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মসজিদের খতিব এনামুল হক এনাম, মাওলানা গোলাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হক, বিএনপি নেতা মোহাম্মদ লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, এডভোকেট ইয়াকুব নবী, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, জিয়া মঞ্চ উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. জালাল হোসেন, মোহাম্মদ সোহেল উদ্দিন, নুরুল মঈন ফাহিম, মো. জালাল হোসেন, মো. সাদ্দাম হোসেন, আবু ছৈয়দ, মো. জসিম, মো। নাছির, জানে আলম, মো. আজগর, আরিফুল ইসলাম রাফি, মোহাম্মদ শুকুর, মোহাম্মদ নাছির, মো. শাহজাহানসহ স্থানীয় বাসিন্দারা।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি পশ্চিমচাল গ্রামসহ নানাস্থানে বেড়েছে মাদকের ছড়াছড়ি। ফলে প্রায়ই ঘটছে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোর গ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করে এসব বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো তাঁদের হাতে নাজেহাল হতে হয়। এসব কর্মকান্ড বন্ধে প্রশাসনের দ্রুতদৃৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বক্তাদের আশ্বস্ত করে বলেন, মাদক, চুরি, ইভটিজিং রুখে দিতে প্রথমে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। এসব অপকর্ম বন্ধে পুলিশ ও জনগণকে একসাথে কাজ করতে হবে। সমাজের অপকর্ম সামাজিক ভাবে মোকাবেলা করতে হবে। পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।






