আনোয়ারায় পানিবন্দিদের ঘরেঘরে ত্রাণ দিয়ে আসছে ইউএনও

আনোয়ারায় ১১ ইউনিয়নের পানিবন্দি মানুষের ঘরেঘরে গিয়ে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নে পানিবন্দিদের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমদ সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরে ইউএনও মো. মহিন জানান, আনোয়ারায় ১১ ইউনিয়নের মানুষ পানিবন্দি। তৎমধ্যে রায়পুর, গহিরা, সরেঙ্গা, পূর্ব গহিরা, চাতরী কেয়াগড়, বৈরাগের মোহাম্মদপুর, গুয়াপঞ্চক, তৈলারদ্বীপ, পরৈকোড়ার মানুষ বেশি সমস্যায় আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কোন মানুষ যাতে অনাহারে না থাকে সেই লক্ষেই আমরা কাজ করছি। যতক্ষণ আছি মানুষের সেবা করার চেষ্টা করে যাবে। প্রতিদিন বিভিন্ন এলাকায় পানি বন্দিদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতা কর্মীরাও দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদেরও ধন্যবাদ।






