আনোয়ারায় রান্নাঘরে গরম পানিতে ঝলসে শিশুর মৃত্যু

আনোয়ারায় ঘরের রান্নার চুলায় বসানো গরম পানিতে ঝলসে ৬ দিনপর চিকিৎসাধিন অবস্থায় হামিম বিন হোসেন (৫) নামরে একশিশুর মর্মান্তিক মৃত্য ঘটেছে| শনিবার (২ মে) ভোররাত ৩ টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্নইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়| নিহত শিশু হামিম বিন হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মালিপারা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে| সম্প্রতি তারা বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করেন| প্রবাসী মোহাম্মদ হোসেনের ২ মেয়ে ১ ছেলের মধ্যে হামিম বিন হোসেন সবার ছোট|
শিশু হামিমের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন বলেন, গত ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭ টায় রান্না ঘরের চুলাথেকে অসাবধানতা বসতঃ চুলায়বসানো গরম পানি পড়ে শিশু হামিমের শরীর ঝলসে যায়| পরিবারের লোকজন প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৩ টায় হামিম মারা যায়|
তিনি আরও বলেন, হামিমের দূর্ঘটনার খবর শুনে তার বাবা মো. হোসেন দূর্ঘটনার পরের দিনই সৌদিআরব থেকে চলে আসেন| লাশ নিয়ে তারা ঢাকা থেকে চট্টগ্রামের পথে আছে| পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো গ্রামে এখন শোকেরছায়া নেমে আসে|






