আধুনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে লোহাগাড়ার আধুনগরস্থ একটি কমিউনিটি সেন্টারের হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক আসাদউল্লাহ ইসলামাবাদী, শূরা সদস্য শামীম আক্তার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম এবং এনসিপি লোহাগাড়া শাখার মুখ্য সমন্বয়ক মো. জহির উদ্দিন।
মাস্টার শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজকর্মী খোরশেদ আলম, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদুল আলম, আবুল কালাম, বাংলাদেশ ছাত্রশিবির আধুনগর শাখার সভাপতি আবু হানিফ এবং ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া জামায়াতে ইসলামীর সরক্রেটারী সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম নোমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট মুহাম্মদ এরশাদ হোসাইন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।






